গ্ল্যামার গার্ল মাহিয়া মাহি
•
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঢালিউডের গ্ল্যামার গার্ল নামে পরিচিত তিনি। এ পর্যন্ত মুক্তি পেয়েছে তার ১২ টিরও অধিক চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো বেশ কিছু সিনেমা। আজ (২৭ অক্টোবর) এই গ্ল্যামার গার্ল এর ২২ তম জন্মদিন।
অভিনয়ে তেমন কোনো ইচ্ছা ছিল না মাহির। চলচ্চিত্রে তার আগমন একেবারে হঠাৎ করেই। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালবাসার রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহির। ২০১৩ সালে তিনি চারটি চলচ্চিত্রে অভিনয় করেন; অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজ কাল, এবং তবুও ভালোবাসা. ২০১৩ সালে মাহিয়া মাহীর পর পর তিনটি ছবি বাক্স অফিস ব্লকবাস্টার হয়. তিনি ২০১৪ সালে “অগ্নি” এবং দেশা- দা লিডার চলচ্চিত্রে অভিনয় করবেন।
মাহিয়া মাহী ২৭ অক্টোবর ১৯৯৩ তে রাজশাহী, বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং ঢাকায় শৈশব কাটান। তিনি উত্তরা হাই স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। ২০১২ সালে তিনি ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক করেন। এখন তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিসাইনিং এর উপর পড়াশুনা করছেন।
আগামী ৭ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মাহি অভিনীত অনেক সাধের ময়না সিনেমাটি। সিনেসমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ১৯৬৯ সালে নির্মিত কাজী জহীরের কালজয়ী ছবি ময়নামতি অবলম্বনে নির্মিত হয়েছে
সোনালি দিনের জুটি রাজ্জাক-কবরীর ছায়া চরিত্র হিসেবে আছেন বাপ্পি-মাহি। এতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
উল্লেখ্য, দুই বাংলার যৌথ প্রযোজনার সিমেনা রোমিও ভার্সেস জুলিয়েট এর শুটিং নিয়ে লন্ডনে এখন ব্যস্ত সময় পার করছেন মাহি।
.jpg)