আজকের খবর লোড হচ্ছে...
| সত্য ও সাহসের সাথে ২৪ ঘণ্টা
H24
মেনু
নীড় পাতা খবর
ব্রেকিং নিউজ

অবশেষে মুক্তি পেল বিতর্কিত সিনেমা ‘কুচ কুচ লোচা হ্যায়’র ট্রেইলার

Md Ashraful Islam • এপ্রিল ০১, ২০১৫


সম্প্রতি মুক্তি পেয়েছে আলোচিত এবং বিতর্কিত সিনেমা ‘কুচ কুচ লোচা হ্যায়’র ট্রেইলার। বলিউড অভিনেত্রী কানাডিয়ান এই পর্নস্টার সানি লিওনের ‘কুচ কুচ লোচা হ্যায়’র ট্রেইলার এবার আবারও ঝড় তুলল ইউটিউবে। শুরুর কয়েক ঘণ্টায় ইউটিউবে ‘এক পেহেলি লীলা’র থেকে বেশী হিট হল ‘কুচ কুচ লোচা হ্যায়’। আর এক দিন পার হতে না হতেই ইউটিউবের ২ লাখ ভিউয়ার্স ছাড়িয়েছে ট্রেইলারটি।
কমেডি ধাঁচের ছবিটিতে দুষ্ট প্রকৃতির মধ্যবয়সী গুজরাটি ব্যবসায়ী প্রবীণ প্যাটেল চরিত্রে অভিনয় করেছেন রাম কাপুর। লোকটা থাকে মালয়েশিয়ায়। স্ত্রী আর এক সন্তানকে থাকতেও সুন্দরী রমণী শানায়ার প্রেমে পড়ে যান তিনি। কিন্তু বাবা, মা, ভাইবোন মিলে একটি শ্বশুর বাড়ি খুজছেন শানায়া নামের মেয়েটি। ট্রেইলারের পাশাপাশি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। ছবিটিতে আরও অভিনয় করেছেন ইভলিন শর্মা ও নবদীপ ছাবরা। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ মে।


সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস

নিচে ট্রেলার দেখুন .........

শেয়ার করুন: ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ

মন্তব্যসমূহ

মন্তব্য লিখুন