রেস্তোরাঁর স্বাদে ঘরেই তৈরি করুন জাপানিজ রামেন: সহজ রামেন রেসিপি
রামেন (Ramen) বর্তমানে শুধু জাপানের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের ফুডিদের কাছে এক জনপ্রিয় ও আরামদায়ক খাবারের নাম। গরম গরম সুপ, সেদ্ধ নুডলস, পারফেক্ট ডিম এবং বিভিন্ন প্রোটিনের সমাহারে তৈরি এই জাপানিজ ডিশটি এখন আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি ঘরে বসেই রেস্তোরাঁর স্বাদে পারফেক্ট রামেন তৈরি করতে চান, তবে আজকের এই সহজ রেসিপিটি আপনার জন্যই।
প্রয়োজনীয় উপকরণ
১. রামেন ব্রথ বা স্যুপের জন্য:
মুরগি বা হাড়ের স্টক (Chicken Stock): ৪-৫ কাপ
রসুন কুচি: ১ টেবিল চামচ
আদা কুচি: ১ টেবিল চামচ
সয়া সস (Soy Sauce): ৩-৪ টেবিল চামচ
তিলের তেল (Sesame Oil): ১ টেবিল চামচ
চিকেন বা ভেজিটেবল ব্রথ কিউব (স্বাদের জন্য): ১টি
কাঁচা মরিচ বা চিলি অয়েল: স্বাদমতো
২. রামেন নুডলস ও প্রোটিন:
রামেন নুডলস বা ইনস্ট্যান্ট নুডলস (মসলা ছাড়া): ২ প্যাকেট
চিকেন ব্রেস্ট (পাতলা স্লাইস করা): ১ কাপ
ডিম: ২টি (সেদ্ধ করা)
৩. গার্নিশিং বা সাজানোর জন্য:
স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি কুচি: আধ কাপ
মাশরুম (স্লাইস করা): আধ কাপ
নোরি পাতা (Nori seaweed): ছোট টুকরো করে কাটা (ঐচ্ছিক)
সাদা তিল: সামান্য
প্রস্তুত প্রণালী
১. প্রোটিন ও সবজি তৈরি: প্রথমে একটি প্যানে সামান্য তেল গরম করে স্লাইস করা চিকেন ব্রেস্টগুলো সামান্য লবণ ও সয়া সস দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। একই প্যানে মাশরুমগুলোও হালকা saute করে নিন।
২. রামেন ব্রথ বা স্যুপ তৈরি: একটি বড় সসপ্যানে তিলের তেল গরম করে তাতে রসুন কুচি ও আদা কুচি দিয়ে মাঝারি আঁচে হালকা ভাজুন যতক্ষণ না সুগন্ধ বের হয়। এরপর এতে মুরগির স্টক বা চিকেন ব্রথ ঢেলে দিন। স্টক ফুটে উঠলে এতে সয়া সস এবং ব্রথ কিউব যোগ করুন। মাঝারি আঁচে স্যুপটি ১০-১৫ মিনিট ধরে ফুটিয়ে নিন যাতে সমস্ত মশলার ফ্লেভার ভালোভাবে মিশে যায়।
৩. নুডলস সেদ্ধ করা: আরেকটি আলাদা পাত্রে পানি ফুটিয়ে রামেন নুডলসগুলো সেদ্ধ করে নিন। নুডলস সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। তবে খেয়াল রাখবেন নুডলস যেন বেশি গলে না যায়।
৪. রামেন পরিবেশন প্রস্তুতি: এবার পরিবেশনের জন্য বড় ও গভীর বাটি (Ramen Bowl) নিন। প্রথমে সেদ্ধ করা নুডলসগুলো বাটির মাঝখানে রাখুন। এরপর গরম গরম সুপ বা ব্রথ নুডলসের ওপর ঢেলে দিন।
৫. সাজানো বা টপিং: সুপের ওপর সুনিপুণভাবে ভেজে রাখা চিকেনের টুকরোগোলো, সেদ্ধ ডিম মাঝখান থেকে অর্ধেক করে বসিয়ে দিন। সাথে স্লাইস করা মাশরুম, কুচানো স্প্রিং অনিয়ন, সামান্য তিল এবং নোরি পাতা দিয়ে আকর্ষণীয় করে সাজিয়ে নিন।
ব্যাস, রেস্তোরাঁ স্টাইলের গরম গরম সুস্বাদু রামেন একদম তৈরি! এবার চামচ আর চপস্টিক নিয়ে ঝটপট উপভোগ করুন মজাদার এই জাপানিজ ডিশ।

মন্তব্যসমূহ
মন্তব্য লিখুন